প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬ । ৫:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

রাঙামাটিতে জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক

 

ছন্দ সেন চাকমা, নিজস্ব (রাঙামাটি) প্রতিনিধি: 

​রাঙামাটির জুরাছড়ি উপজেলার মৈদং ইউনিয়নে বন্যাদুর্গত ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) মৈদং ইউনিয়নের জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

​ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, উপজেলা যুবদলের সদস্য সচিব বিরানন্দ চাকমা এবং মৈদং ইউনিয়ন বিএনপির সভাপতি মঙ্গল কুমার চাকমা।

​এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।

​দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ত্রাণ সহায়তা পেয়ে স্থানীয় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন