চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:
রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনে অধীন রাজস্থলী আর্মি ক্যাম্প এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান দুর্গম পাহাড়ি এলাকায় ভারীবর্ষণ/অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ হাতে বিতরণ করা হয়।
১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘটিকা হইতে কাপ্তাই জোনের নির্দেশনায় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ , পিএসসি এর দিকনির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ ঘিলাছড়ি ইউনিয়নের মহাজন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সহায়তা প্রদান করা হয়। এ সময় রাজস্থলী সাব জোনের অধিনায়ক মেজর মো, হাফিজ এলাকার ক্ষতিগ্রস্ত দুস্থ গরীব পরিবারগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী ও শুকনো খাদ্যসামগ্রী নগদ অর্থ বিতরণ করেন।

উক্ত কার্যক্রমের মাধ্যমে সর্বমোট ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা গ্রহণ করেছেন। গত কয়েকদিন আগে সারাদেশেসহ মহামারী প্রবল বর্ষণ বন্যা কবলিত হয।পাহাড়ের দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিতরণ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সাবজোন জেসিও মিজানুর রহমান, সার্জেন হুমায়ন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাবেক ভাইস চেয়ারম্যান অনুচিং মারমা, উদয় মেম্বার স্থানীয় গণমাধ্যমকর্মী সহ ক্ষতিগ্রস্থ পরিবার। ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের তৃণমূল পর্যায় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহীর প ক্ষে গণমাধ্যম কে জানান।
ছবি ক্যাপসন – রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সহায়তা তুলে দিছেন ক্যাম্প অধিনায়ক মেজর হাফিজ।

অনলাইন ডেস্ক