প্রকাশের সময়: বুধবার, ২২ জুলাই, ২০২৬ । ৬:২৭ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩৮ বোতল কেয়ারু মদ জব্দ

অনলাইন ডেস্ক

 

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল (১৮০ মিলিলিটার) বাংলাদেশি কেয়ারু (CAREW) মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৭ বিজিবি)।
‎
‎মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
‎
‎বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা রাস্তার পাশের জঙ্গলে মদের বোতলগুলো ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৮ বোতল কেয়ারু মদ উদ্ধার করা হয়।
‎উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
‎
‎এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষ্যে মারিশ্যা জোন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাঘাইছড়ির মারিশ্যা এলাকাকে মাদকমুক্ত রাখতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করবে।
‎
‎তিনি আরও বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালানের চেষ্টা করছে। এসব তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল পরিচালনার মাধ্যমে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন