প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২৬ । ১২:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বাঘাইছড়িতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অনলাইন ডেস্ক

‎
‎বাঘাইছড়ি প্রতিনিধি :
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্ন কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
‎
‎রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের বাঘাইছড়ি প্রতিনিধি এবং জেলা বিএনপির কৃষি বিষয়ক সহ-সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, কৃষক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


‎
‎অনুষ্ঠান শেষে উপজেলার ৬০০ জন কৃষকের হাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের সবজির বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি গ্রীষ্মকালীন সবজি চাষে উৎসাহিত করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন