মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইলে ফোনে পর্ণো ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে পুলিশ নারী সহ ৪ জনকে গ্রেফতার করেছে। এসময় এ কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও পর্ণো ভিডিও তোলার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করেছে। গ্রেফতাকৃতরা হলেন, পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর গ্রামের আশিদুল ইসলাম ওরফে রাশিদুলের কন্যা মামুনী আক্তার (২৪), গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর হাজিপাড়ার খোরশেদ আলমের ছেলে রাকিবুল হাসান রাকিব (৩০), সাদুল্লাপুর উপজেলার নিশ্চিন্তপুর সাইফুল ইসলামের স্ত্রী রেজেনা খাতুন সাথী (২৮) এবং সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র মামুন অর রশিদ (৩০)। এ ব্যাপারে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সহ পলাতকরা দীর্ঘদিন যাবত গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে এই ধরণের অসামাজিক ও অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে পর্ণোগ্রাফি তৈরীর বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার এবং ৪জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতদের আদালতের প্রেরণ ও এর সাথে জড়িত পলাতক থাকা অন্যান্যদের গ্রেফতারে তৎপরতা অব্যহত রয়েছে।

অনলাইন ডেস্ক