প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬ । ৩:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে সোমবার (৩ আগস্ট) সকাল ৯ টায় আশিকার টীম লিডার বিধান চাকমার নেতৃত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা  আশিকা’র পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৯৩ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, আশিকার ফোকাল পারসন রবিন চন্দ্র চাকমাসহ জনপ্রতিনিধি ও আশিকার অন্যান্য কর্মচারীরা।

ত্রাণের মধ্যে  চাল ৪০ কেজি, তেল ৩ লিটার, চিনি ১ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি, আলু ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, রসুন ৫০০ গ্রাম, নাপ্পি ১ কেজি, বালতি ২০ লিটার ১টি, লাইফ বয় সাবান ২টি, প্লাস্টিক মগ ১টি, ওরস্যালাইন ১০টি, গামছা ১টি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, বদনা ১টি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০টি।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন