কাউখালী প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাসেল সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাবুদ্দিন হোসাইন।
এছাড়া অনুষ্ঠানে তুলা উন্নয়ন অফিসের প্রতিনিধি মো. সেলিম উদ্দিন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীতা চাকমা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জিনি চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, উপজেলা সমবায় কর্মকর্তা রমা রানী সেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. নুরুল হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ থাকবে। তৎকালীন সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। এসময় আন্দোলনে নিহত ও আহতদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের অবদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনুপ্রেরণা হয়ে থাকবে।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনলাইন ডেস্ক