প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ । ২:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা বন্যাদুর্তদের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক। বুধবার (৫ আগষ্ট) বিকাল ৩ টায় ব্র্যাক অফিসে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  নির্বাহী কার্যালয়ের সত্য কিশোর চাকমা, জেলা ব্র্যাকের প্রতিনিধি হাবিবুর রহমান,বিলাইছড়ি ব্র্যাক অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক বিভূতি চাকমা, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির বিলাইছড়ি শাখার ব্যবস্থাপক বীরেশ চাকমা, শাখা হিসাব কর্মকর্তা মিস জয়া চাকমা।

ত্রাণের পরিমাণ পরিবার প্রতি নিন্মোক্ত খাদ্য সামগ্রী ত্রাণ প্রদান করা হয় – চাল= ১৪ কেজি, তেল= ০২ লিটার, চিনি= ০১ কেজি, ডাল= ০২ কেজি, লবণ= ০১ কেজি,ভাজা ডাল= ০২ কেজি, পেঁয়াজ= ০১ কেজি, সুজি= ০১ কেজি বিস্কুট= ০১ কেজি পানি= ০৫ লিটার  স্যালাইন= ১০টি, নগদ টাকা= ১০০০/-।

ব্র্যাক শুধু এই উপজেলায় ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে উপরোক্ত হারে ত্রাণ প্রদান করতেছেন বলে সিনিয়র ব্যবস্থাপক বিভূতি চাকমা জানান। ইতিমধ্যে ফারুয়া ইউনিয়নে ৫০০ পরিবারকে শুকনো খাবার প্রদান করা হয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন