প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ । ৭:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচে মানিকছড়ি একাদশ চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি গুইমারা রিজিয়ন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৪টায় খেলা শুরু হয় মানিকছড়ি ঐতিহ্যবাহী রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গুইমারা উপজেলা একাদশ বনাম মানিকছড়ি উপজেলা একাদশ টান টান উত্তেজনা মধ্যে দিয়ে খেলা উপভোগ করেছেন ফুটবল প্রেমীরা। এই ফুটবল ম্যাচে সিন্দুকছড়ি জোনে উপ-অধিনায়ক মেজর মো: মাজাহার হোসেন রাব্বানীর উপস্থিততে প্রধান অতিথি খাগড়াছড়ির এক্সিকিউট ম্যাজিস্ট্রেট, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকছড়ি উপজেলা বিএনপির নবগঠিত কমিটি সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন, সহ- সভাপতি মো: কাশেম চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলার ছাত্রদলে সহ-সভাপতি মো: মিজানুর রহমান, গুইমারা উপজেলা বিএনপি সভাপতি মো: সোহাগসহ দুই উপজেলার বিএনপি নেতাবৃন্দ। ‎

নির্ধারিত সময়ের দুই দলের খেলা ১-১ গোলে ড্র হওয়ার অতিরিক্ত সময় ১০ মিনিট খেলা পরিচালনা করা হয়। অতিরিক্ত সময়ে কোন দল গোল করতে না পারায় শেষে টাইব্রেকারে ৪-৫ গোলের ব্যবধানে গুইমারা উপজেলা একাদশকে পরাজিত করে মানিকছড়ি উপজেলা একাদশ চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন