প্রকাশের সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ । ২:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও ব্লগ তৈরির সময় দুর্ঘটনায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেল চালিয়ে ভিডিও ব্লগ তৈরি করতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম শাওন মিয়া (৩০)। সে পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ গ্রামের শাবলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার (১৭ আগস্ট) গোবিন্দগঞ্জ -রাজা বিরাট সড়কের সূর্যগাড়ী কোল্ডষ্টোরেজ এলাকায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ভিডিও ব্লগ তৈরি করার সময় রাস্তার পাশের একটি গাছে প্রচন্ড গতিতে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, শাওন মিয়া গত কয়েক মাসপূর্বে প্রবাস থেকে ফিরে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। তার এমন মর্মান্তিক অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন