প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ । ৮:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মানিকছড়ি যোগ্যাছোলা ইউনিয়নে মারমা ঐক্য পরিষদের নবগঠিত কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি মানিকছড়িতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের ৩নং যোগ্যাছোলা ইউনিয়নে নবগঠিত কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১) আগষ্ট শুক্রবার বিকেলে যোগ্যাছোলা পশ্চিম পাড়াতে এই পরিচিত ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ জেলা কমিটি সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা কমিটি সহ-সভাপতি অংগ্য মারমার সঞ্চালনায় ও মানিকছড়ি উপজেলা মারমা ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক থোয়াইঅংগ্য মারমা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কমিটি বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সভাপতি আপ্রুসি মগ, বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা সেচ্ছাসেবক দলে আহ্বায়ক কমিটি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম রকি, উপজেলা মারমা ঐক্য পরিষদে সিনিয়র সহ-সভাপতি চাইহ্লাপ্রু কার্বারী, সাধারণ সম্পাদক আম্যে মগ, সহ-সভাপতি থুইচাই মারমা, উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ সভাপতি উষাজাই মারমা, উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদিকা চিংক্রা মারমা, মারমা মহিলা সমিতি সমন্বয়ক ওয়াম্রাসং মারমা, যোগ্যাছোলা মৌজা গ্রাম প্রধান ক্যজাই কার্বারী, সমাজসেবক দো অংগ্য মারমা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের নবগঠিত কমিটি মাধ্যমে দেশ ও মারমা জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহবান জানান। আলোচনা শেষে নবগঠিত কমিটিতে অংশেপ্রু মারমাকে সভাপতি, চিংহ্লাপ্রু মারমাকে সাধারণ সম্পাদক ও চিংসাউ মারমাকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছরের জন্য ৪১ জন সদস্য নিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন