সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
বিলাইছড়িতে লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজন, ডেনমার্ক, বাংলাদেশ ও বিভিন্ন দাতাগোষ্ঠীর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই কর্মশালা করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, লেপ্রসি মিশনের উপজেলা ফ্যাসিলিটিটের কুহেলী চাকমা, লেপ্রসি মিশনের সিআরপি সংগীতা চাকমা, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক উষাথুই মার্মা, আশিকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রবিন চন্দ্র চাকমা, লেপ্রসি মিশন উপজেলা কমিটির সভাপতি শান্তিময় চাকমা, সাধারণ সম্পাদক কংসাপ্রু মার্মা,সদস্য শিশু কুমার তঞ্চঙ্গ্যা, কঙ্কাবতী তঞ্চঙ্গ্যা, উষাপতি তঞ্চঙ্গ্যাসহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, লেপ্রসি মিশন ২০০২ হতে অধ্যবধি পর্যন্ত উপজেলায় বিভিন্ন সেবা ও কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৯ ইং সাল এর আগ হতে আশিকার সঙ্গে পার্টনার হিসেবে পরিচালিত হয়ে কাজ করছে। এতে লেপ্রসি মিশন উপজেলায় কুষ্ঠ রোগীর বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক