প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

তুখোড় ছাত্রনেতা ও বরেণ্য ব্যক্তিত্ব মুহাম্মদ শাহাদাত আলী বাবা আর নেই

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি :

চট্টগ্রামের ফতেয়াবাদের এলাকার বরেণ্য ব্যক্তিত্ব, তুখোড় ছাত্রনেতা ও সমাজসেবক মুহাম্মদ শাহাদাত আলীর বাবা হারুন রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গত বৃহস্পতিবার রাত ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই প্রয়াণে ফতেয়াবাদসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম হারুন রশীদ চট্টগ্রামের ফতেয়াবাদের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তাঁর বাবা ছিলেন মরহুম আব্দুল মজিদ শাহ (রাঃ)। বর্ণাঢ্য ও কর্মমুখর জীবনে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। এলাকার শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে তাঁর পরিবার সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় তাঁর আত্মীয়-স্বজন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

​পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক কাটিয়ে ওঠার অটল শক্তি দেন—এটাই সকলের একান্ত প্রার্থনা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন