প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

জনগণের প্রত্যাশা ও উন্নয়নের চিত্র তুলে ধরবে স্থানীয় গণমাধ্যম

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় :

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি ও ঘাটতির চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে স্থানীয় গণমাধ্যম মাঠপর্যায়ের মানুষের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরে সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে পারে।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) খাগড়াছড়ির গুইমারায় ‘সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। গুইমারা উপজেলা প্রশাসন ও রামগড় তথ্য অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের তথ্য কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, রামগড় তথ্য অফিসের তথ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাপ্পী চক্রবর্তী। তিনি নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গণমাধ্যমের করণীয় এবং সরকারের সঙ্গে জনগণের যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক শ্যামল রুদ্র, নিজাম উদ্দিন লাভলু, মোশাররফ হোসেন, জসিম উদ্দিন জয়নাল, আবদুল আলী, মীর বাবলু, সাইফুল ইসলাম ও মুজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।]

এসময় সাংবাদিক নেতারা বলেন, স্থানীয় সাংবাদিকেরা নিয়মিত মাঠে কাজ করেন। ফলে উন্নয়ন প্রকল্পের বাস্তব অবস্থা, মানুষের ভোগান্তি ও প্রত্যাশা তাঁদের প্রতিবেদনে সহজে উঠে আসে। এসব তথ্য নীতিনির্ধারকদের কাছে পৌঁছালে ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হয়। বক্তারা আরো বলেন, সরকারি দপ্তর ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

মতবিনিময় সভায় রামগড়, গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলার সাংবাদিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন