প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ১১:০৬ এএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বাঙ্গালহালিয়ার ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী ম্রাথোয়াই মারমা

অনলাইন ডেস্ক

 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধুলিয়া পাড়ায় আসন্ন স্থানীয় নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ম্রাথোয়াই মারমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচনে প্রার্থী হয়ে তিনি ওয়ার্ডের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ম্রাথোয়াই মারমা বলেন, আমি নির্বাচিত হলে এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, শিক্ষা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও সামাজিক নিরাপত্তাসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করব। জনগণের পাশে থেকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে কাজ করাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। এলাকার মানুষের প্রয়োজন ও বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সাধ্যমতো সমাধানে ভূমিকা রাখতে চাই। নির্বাচনে জনগণ যে সিদ্ধান্ত দেবেন, সেটিই আমি সম্মানের সঙ্গে গ্রহণ করব।”

এদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এখনও রাস্তাঘাট, পানি, শিক্ষা ও অন্যান্য নাগরিক সুবিধা নিয়ে নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানে নির্বাচিত জনপ্রতিনিধির কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।

ম্রাথোয়াই মারমা বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন এবং ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখবেন। স্থানীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বাঙ্গালহালিয়ার ৫ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা ও আগ্রহও বাড়ছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন