প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ১২:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সড়ক অবরোধের মধ্যেও থেমে নেই সেনাবাহিনীর মানবিক উদ্যোক

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দীঘিনালা :

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার সাজেক সড়কে অবরোধের ফলে যোগাযোগ ব্যবস্থায় চরম প্রতিকূলতা তৈরি হলেও থেমে নেই বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম।

রবিবার ১১ অক্টোবর দীঘিনালা জোন কমান্ডার লে: কর্ণেল মো: আল আমিন পিএসসি নির্দেশনায় আরএমও তত্ত্বাবধানে উপজেলার জোড়া ব্রিজ এলাকায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। এতে প্রায় চার শতাধিক অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

ঔষধ নিতে আশা এক ব্যক্তি বলেন, অবরোধের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পাহাড়ের দুর্গম এলাকার মানুষ যখন চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তিতে পড়েছিলেন, ঠিক তখনই সেনাবাহিনীর এ উদ্যোগ আমাদের মাঝে বড় স্বস্তি এনে দিয়েছে। সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে আমরা সাধুবাদ জানায়।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীঘিনালা জোনের আরএমও বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন