প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ । ১:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি :

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, বিলাইছড়ির আয়োজনে উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার প্রতিনিধি এসআই তৌকির আহমেদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নাজমুল হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন প্রীতি তঞ্চঙ্গ্যা, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী সৃবাস কুমার চৌধুরী, অফিস সহায়ক মাইকেল পাংখোয়া, রুপম তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের তথ্যসংগ্রহকারীরা।

আয়োজক সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তথ্যসংগ্রহকারীরা এক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন