প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ১:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দিঘীনালায় হাসিনসনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবোধ কুমার চাকমার বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা :

খাগড়াছড়ির দিঘীনালায় হাসিনসনপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রবোধ কুমার চাকমার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেলে হাসিনসনপুর উচ্চ বিদ্যালয় হল রুমে মো: জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: জয়নাল আবেদিন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, হাসিনসন পুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব প্রিয় বড়ুয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে দীর্ঘদিনের কর্মজীবন শেষে অবসরে যাওয়া এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

বক্তারা বলেন, প্রবোধ কুমার চাকমা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেছেন। তাঁর শিক্ষাদান, আদর্শ ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

বিদায়ী শিক্ষক প্রবোধ কুমার চাকমা তাঁর কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং দায়িত্ব পালনকালে সহযোগিতা করা সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।

শিক্ষক প্রবোধ কুমার চাকমার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে শেষ হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন