সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও মন্দির কর্তৃপক্ষের সমন্বয়ে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিলাইছড়ি বাজারস্থ শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে এ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবকেরা পূজামণ্ডপের প্রবেশপথ, মণ্ডপসংলগ্ন এলাকা এবং দর্শনার্থীদের চলাচল ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে পূজা উদ্যাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

অনলাইন ডেস্ক