প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ । ২:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজা সামনে রেখে দীঘিনালা জোনের ৯টি পূজামণ্ডপে নিরাপত্তা টহল

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালা :

শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা জোনের আওতাধীন ৯টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারে টহল কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে দিঘীনালা জোন কমান্ডার লে: কর্ণেল আল- আমিন পিএসসি।

পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজারীদের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার লক্ষ্যে এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

টহল চলাকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন পুজা উদযাপন কমিটি।

জোন কমান্ডার মো: লে কর্ণেল আল আমিন বলেন সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের লক্ষ্যে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। এবং সনাতন ধর্মাবলম্বীরা যাহাতে নির্বিঘ্ন পুজা উদযাপন করতে পারে সেই বিষয়ে সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে বলে জানান।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন