প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ২:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

রামগড়ে দুর্গাপূজা উপলক্ষে ৫০ অসহায় নারীকে শাড়ি বিতরণ

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ৫০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)দ্বীল আল জান্নাত, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেন এবং স্থানীয় সাংবাদিকেরা।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার মাধ্যমে তাঁদের উৎসবের আনন্দে পাশে দাঁড়ানো, এবং এ ধরনের সহায়তা পূজার আনন্দ ভাগাভাগি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন