ছন্দ সেন চাকমা :
খাগড়াছড়ির আর্য বন বিহারে ৩২তম দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ উপলক্ষে নবম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে এই চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক ও শুভ উদ্বোধন করেন আর্য বন বিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ ভদ্দজি মহাস্থবির মহোদয়।
মেডিকেল সাপোর্ট টিমের সমন্বয়ক জেমিন চাকমার নেতৃত্বে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিল কার্যনির্বাহী পরিষদ, আর্য বন বিহার, ধর্মপুর, খাগড়াছড়ি এবং কারিগরি সহায়তা প্রদান করে মেডিকেল সাপোর্ট টিম। এছাড়া এই মহৎ কার্যক্রমে সহযোগিতা করেছে পার্ক হিল।

উদ্বোধনের পর পরই স্থানীয় পুণ্যার্থী, ভক্ত ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করান। ধর্মীয় উৎসবের পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে।

অনলাইন ডেস্ক