প্রকাশের সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ । ১:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

লংগদুতে জামায়াতে ইসলামীর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

 লংগদু প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা পাবলিক লাইব্রেরিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা সেক্রেটারি তাজমাহমুদের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুরআন তেলাওয়াত করেন মাওলানা আবুবকর ছিদ্দিক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ শাজাহান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাফিজুর রহমান, অঞ্চল টিম সদস্য, চট্টগ্রাম অঞ্চল এবং অধ্যাপক আব্দুল আলিম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাঙামাটি পার্বত্য জেলা।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখার আমীর জনাব মো. নাছির উদ্দিন।

মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি, করণীয়, জনসম্পৃক্ততা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন