প্রকাশের সময়: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ । ৯:৪৪ এএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

জনসেবার প্রত্যয় নিয়ে এগিয়ে আসতে চান তিনি, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ

অনলাইন ডেস্ক

বাঙ্গালহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা উয়েমং মারমা

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধি :

রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন উয়েমং মারমা। তিনি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী বাবু থোয়াইসুইখই মারমার সুযোগ্য পুত্র।

স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

উয়েমং মারমা বলেন, “বাঙ্গালহালিয়া ইউনিয়ন আমার জন্মভূমি, এই এলাকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। এখানকার মানুষের ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে আমি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

তিনি আরও বলেন, “আমি মনে করি, জনপ্রতিনিধি হওয়া মানে শুধু একটি পদ বা দায়িত্ব পাওয়া নয়; বরং এটি মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্বাচিত হতে পারলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব। এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্ব দিতে চাই।”

তিনি আরও বলেন, “আমার প্রত্যাশা, বাঙ্গালহালিয়া ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা পাব। আমি কোনো বিভেদ নয়, ঐক্য ও সম্প্রীতির মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতাই হবে আমার পথচলার অনুপ্রেরণা।”

উয়েমং মারমার প্রত্যাশা, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙ্গালহালিয়া ইউনিয়নের সব মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময়, উন্নয়নমুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।

এ সময় তিনি বাঙ্গালহালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন