রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপন হয়েছে।

শনিবার ৭ নভেম্বর সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দিঘীনালা উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান কাউসার, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন দিঘীনালা থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান চয়ন বিকাশ চাকমা, দিঘীনালা সাবেক প্রেস ক্লাবের সভাপতি মো: সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার কনিকা দেওয়ান, দিঘীনালা সরকারী ড্রিগী কলেজের অধ্যক্ষ তরুন কান্তি চাকমা, উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত করতে এ দিবসের গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভায় সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্টান সম্পন্ন হয়।

অনলাইন ডেস্ক