রুপম চাকমা, দিঘীনালা উপজেলা প্রতিনিধি :
পাহাড়ের সবুজ প্রকৃতির বুকে লাল শাপলার অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়ায় অবস্থিত মনোমুগ্ধকর লাল শাপলার দিঘীনালা এখন প্রকৃতি প্রেমীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।
খাগড়াছড়ি দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নে হাজাছড়ায় এলাকা জুড়ে ফুটে থাকা লাল শাপলা আর চারপাশের পাহাড়ি পপ্রাকৃতিক পরিবেশ যেন তৈরি করেছে এক মায়াবী সৌন্দর্যের আবহ।
প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন বিভিন্ন এলাকার পর্যটক ও দর্শনার্থীরা। বিশেষ করে ছুটির দিনগুলোতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা।
কেউ মুগ্ধ হয়ে উপভোগ করছেন শাপলার সৌন্দর্য, আবার কেউ স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়ছেন ছবি ও ভিডিও ধারণে। বিলে ঘুরতে আশা এক পাহাড়ি তরুনী বলেন জায়গাটি অনেক সুন্দর তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি একটু নজর দারি রাখে আরো অনেক দর্শনার্থী আসবে বলে মনে করেন।
উপজেলার হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ কর্মকর্তা মো: আবুল খায়ের বলেন ইতি মধ্যে লাল শাপলা ফুল দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ভিড় জমাছে এবং একটি সম্ভাবনাময় পর্যটন স্পট সৃষ্টি হয়েছে বলে মনে করেন।

স্থানীয়দের মতে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই লাল শাপলার দিঘীনালা হাজাছড়ার সৌন্দর্যকে নতুন মাত্রা দিয়েছে। পর্যটকদের আগমনে স্থানীয় এলাকাতেও তৈরি হচ্ছে প্রাণচাঞ্চল্য। সম্ভাবনাময় এই স্থানটি পরিকল্পিতভাবে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে অনেক মনে করেন।
স্হানীয়রা বলেন প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় দর্শনার্থীদের সচেতন হওয়া জরুরি। শাপলা না ছেঁড়া, পানিতে ময়লা না ফেলা এবং পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

অনলাইন ডেস্ক