রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ম্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার ১০নভেম্বর সকালে শোক র্যালির শেষে মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সুভাস কান্তি চাকমা সহ সভাপতি জেএসএস কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন শ্রী প্রশান্ত চাকমা যুব বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, শ্রী শোভা কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা কমিটি, অনুষ্টানে সভাপতিত্ব করেন শ্রী মৃনাল চাকমা চাকমা জেএসএস দিঘীনালা থানা কমিটি, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ইউপিডিএফ গনতান্ত্রিক দিঘীনালা থানা কমিটির সভাপতি রিপন চাকমাসহ পার্বত্য চট্রগ্রাম জন সংহতির সমিটির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্তিত ছিলেন।
অনুষ্টান চঞ্চালনা করেন ৩ নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।
বক্তারা বলেন, ‘মানবেন্দ্র নারায়ণ লারমা অঞ্চলের মানুষের অধিকার নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লড়াই সংগ্রাম করেছেন। তিনি শুধু পাহাড়ের মানুষের নেতা ছিলেন না; তাঁর সংগ্রাম ছিল দেশের সকল শ্রেণীর নিপীড়িত গণমানুষের পক্ষে, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে। মানুষের অধিকার জন্য কাজ করতে গিয়ে কিছু বিপদগামী লোকের কারনে এই মহান নেতা মৃত্যু বরণ করতে হয়েছিল। তাঁর দেখানো পথে এগিয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।’
উল্লেখ্য, ১৯৩৯সালের ১৫ সেপ্টেম্বর তৎকালিন রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম জেলার বুড়িঘাট মৌজা মাওরুম নামক গ্রামে জন্ম নেন মানবেন্দ্র লারমা। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ি জেলার ভগবান টিলা এলাকায় নিজের গঠিত শান্তি বাহিনীর একদল বিভেদপন্থীর হাতে আট সহযোদ্ধাসহ নিহত হন।
তিনি জুম্মজাতির অধিকার প্রতিষ্ঠায় ছাত্র জীবন থেকেই আপসহীন ছিলেন। কাপ্তাই বাঁধের বিরোধীতা করে ছাত্র আন্দোলন করে ১৯৬৩ সালের ১৫ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান সরকারের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই নেতা।
দিঘীনালা থানা কমিটির সাধারন সম্পাদক সমির চাকমা বলেছেন, মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা) শুধু জুম্ম জাতির পিতা নন, তিনি সমগ্র জুম্ম জাতির গর্ব ও অহংকার।

তিনি বলেন, এমএন লারমা ছিলেন জুম্ম জনগণের অধিকার, আত্মপরিচয়, সংস্কৃতি ও ন্যায্য দাবির পক্ষে সোচ্চার এক ঐতিহাসিক ব্যক্তিত্ব। তাঁর আদর্শ, চিন্তাধারা ও সংগ্রাম জুম্ম জনগণের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সমির চাকমা আরও বলেন, এমএন লারমার অবদান কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পার্বত্য চট্টগ্রামের সব জুম্ম জনগোষ্ঠীর ইতিহাস ও আত্মপরিচয়ের সঙ্গে তাঁর নাম গভীরভাবে জড়িত। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে এমএন লারমার জীবন, আদর্শ ও অবদান তুলে ধরা এবং তাঁর রাজনৈতিক চিন্তাধারা ও ইতিহাস সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সুভাস কান্তি চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুব সমাজ ও নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকার, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এ লক্ষ্য অর্জনে তরুণ প্রজন্মকে সচেতন ও সংগঠিত হতে হবে। পাশাপাশি নারীদেরও সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের নয়, এটি পার্বত্য অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এ দাবি বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।
স্মরণসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ ও নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
এবং অনুষ্টানে সভাপতি ও পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিটির দিঘীনালা থানা কমিটির সভাপতি শ্রী: মৃনাল কান্তি চাকমার বক্তব্য মাধ্যমে সভা সমাপ্তি হয়।

অনলাইন ডেস্ক