প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ২:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রামগড়ে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন দিলারা আক্তার অহি

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দিলারা আক্তার অহি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) কাজী শামীমের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

জানা গেছে, গত ৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হেদায়েত উল্যাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দিলারা আক্তার অহিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

দিলারা আক্তার অহি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পটুয়াখালী জেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সুনাম অর্জন করেছেন।

নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও দিলারা আক্তার অহি।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন