প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৩:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিলাইছড়ি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

নতুন পথে, নতুন স্বপ্নে কলেজ জীবনের শুভ সূচনা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়ি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিলাইছড়ি কলেজের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অভি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ নম্বর আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এ সময় কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা, অমৃত কুমার চাকমা, ইমরান হোসেন, নিশিতা আজিম, হারুনুর রশিদ, শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা ভানময় পাংখোয়া, সোনালী মার্মা, সুদীপ্তা তঞ্চঙ্গ্যাসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কলেজজীবনের নতুন অধ্যায়কে জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জীবনে কলেজজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখারও আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন