সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ এক ব্যক্তি,কে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম সাগর দেবনাথ (৬১) সে রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের শ্মাশানটিলা গ্রামের মৃত জধু দেবনাথ এর ছেলে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সদস্যরা তার বাসায় এ অভিযান চালিয়ে দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেন, এবং সাগর দেবনাথ,কে আটক করে রামগড় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এবিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাগর দেবনাথ,কে আটক করা হয়, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে খাগড়াছড়ির আদালতে পাঠানো হবে।।

অনলাইন ডেস্ক