প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ । ৩:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমপি অ্যাডভোকেট মাধবী মারমার মতবিনিময়

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসন-৩৩৪ এর সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মোরতোজা আলী খাঁন, স্থানীয় সরকার উপ-পরিচালক সাদিয়া আফরিন কচি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)হাসান মারুফ প্রমূখ।

এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

সভার শুরুতে জেলা প্রশাসন ও পুলিশ সুপার পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাধবী মারমা খাগড়াছড়ি জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরবর্তীতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন