মানিক সাহা, গাইবান্ধাঃ
জাতীয় নাগরিক পাটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন- দুই একটি রাজনৈতিক দল দুই একজন রাজনৈতিক নেতা কিংবা প্রসাশনের কয়েক জন সদস্য মিলে এই অভুত্থান সম্ভব হয়নি। যদি শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দল মাঠে নামত তাহলে এই অভুত্থান সম্ভব হতো না। তাই আমরা মনে করি ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল বলেই খুনী হাসিনা অস্তিত্ব সংকটে পরেছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে।
গতকাল শুক্রবার (৩০ মে) দুপুরে গাইবান্ধার জেলা সকল উপজেলায় পথ সমাবেশের অংশ হিসেবে গোবিন্দগঞ্জের থানা মোড়ে জাতীয় নাগরিক পাটির এক সমাবেশে এ কথা বলেন। তিনি আরো বলেন, রাজনৈতি দল হিসেবে দেশের সকল এলাকার সমস্যা আগে বাংলাদেশের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। যখন আমরা দেশকে এগিয়ে নিতে চাইব উন্নয়ন করতে চাইব তখন সমস্যার কথা জানতে দরকার।আমরা জাতীয় নাগরিক পাটির পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলতে এসেছি আপনাদের কথা শুনতে এসেছি কিন্তু এটা নয় যে আপনাদের বলতে এসেছি যে আপনারা আমাদেরকে ভোট দিয়েন। আরো আপনাদের কাছে আসব উপজেলা, ইউনিয়ন ও ঘরে ঘরে যাব। আমরা আপনাদের আহ্বান করি বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন এই বিবেকের বন্ধকটা আপনাদের ছুটাতে হবে। কারণ আপনারা যদি কোন দল বা মার্কা ভক্ত হয়ে যান কোন ব্যক্তির পূজারী হয়ে যান তাহলে নতুন ভাল মানুষরা যারা আপনাদের কথা বলতে চায় তারা আর সামনে আসবে না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, পাটির যুগ্ম মুখ্য সংগঠক এ্যাডভোকেট নাসের আলী খান, ডা: মাহমুদা মিতু, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা প্রমুখ।
পরে তারা জেলার সাঘাটার উদ্দেশে গোবিন্দগঞ্জ ত্যাগ করেন। আজ জেলার সদর সহ উপজেলার ৭টি উপজেলাতেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

অনলাইন ডেস্ক