রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতায় বসতঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে রাঙ্গামাটি কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি হাজির টেক এলাকায়।
রবিবার (৮ জুন) ভোর ৪টায় চালক ছাবের আহাম্মদের রান্নাঘরে আগুন লাগানো হয়।
চালক ছাবের আহাম্মদ জানান, পূর্ব শত্রুতার ফলে আমার ঘরের পাশ্ববর্তী কয়েকজন লোক রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়।আগুনের লেলিহার শব্দ শুনে ঘুম হতে উঠে দেখি আমার রান্নাঘরটি জ্বলে ছাই হয়ে গেছে। প্রাণ বাঁচাতে

ঘুম থেকে উঠে দ্রুত পানি দিয়ে ঘর ও ঘরের কিছু মালামাল রক্ষা করি। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
তিনি এ বিষয়ে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। ৫নং ওয়াগ্গা ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, আমাকে ভোর ৪টায় খবর দিলে আমি ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিস আসার পূর্বে এলাকার লোকজনের সহায়তায় আগুন নিভানো হয়। তবে কিভাবে আগুন লেগেছে আমি তা জানিনা।

অনলাইন ডেস্ক