প্রকাশের সময়: সোমবার, ৯ জুন, ২০২৫ । ৫:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

গোবিন্দগঞ্জে করতোয়া’র পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীর পানিতে পড়ে নিখোঁজের ৫ ঘন্টা পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ জুন) সকালে পুরাতন গোবিন্দগঞ্জের খলসিচাঁদপুর নামক স্থানের স্লুইস গেট এলাকায় পানিতে ডুতে মারা যাওয়া ওই বৃদ্ধের নাম জবেদ আলী (৬২)। তিনি খলসি চাঁদপুর গ্রামের মৃত চটকু শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার ভোর ৫টার দিকে জবেদ আলী বাঁধের উপর দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলেন। এরই এক পর্যায়ে মুখধোয়ার জন্য নীচু হলে পা পিছলে নদীর পানিতে পড়ে যান। এরপর প্রথমে স্থানীয়রা ও পরে রংপুর থেকে ডুবুরি দল এসে অনুসন্ধান শুরু করে। ৫ ঘণ্টা পর ডুবুরি দল জবেদ আলীর মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসীর অভিযোগ, ওই স্লুইস গেট এলাকাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। আগেও এখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে বৃদ্ধ জবেদ আলীর এই মৃত্যু নতুন করে স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ওই স্থানে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা শুনেছি।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন