প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫ । ৫:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ সরঞ্জাম সহ হ্যাকার চক্রের দুই সদস্য সেনাবাহিনীর হাতে আটক

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা ও হ্যাকারচক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

‎বুধবার (১১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্থ ইউনিয়নের উত্তর সিংহা গ্রামের মোবাইল হ্যাকার মামুন মিয়া ও ওয়াহেদ মিয়ার বাড়িতে রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত অভিযান চালায় সেনাবাহিনী। ‎অভিযানে দুই হ্যাকারের বাড়ি থেকে নগদ ও বিকাশের মোবাইল ব্যাংকিং এর প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মোবাইল কোম্পানির ২ হাজার ৩শ ৭৪টি সিম কার্ড, সিম কার্ডের পিন কোডের চারটি রেজিস্টার, একটি ল্যাপটপ, ৭টি মোবাইল ও নগদ ৬ লক্ষ টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

এসময় মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা ও হ্যাকিং করে টাকা হাতিয়ে নেয়ার কাজে জড়িত মামুন ও ওয়াহেদকে গ্রেফতার করে। ‎আটক মামুন মিয়া (৩৭) উত্তর সিংহা গ্রামের রমজান আলির ছেলে ও ওয়াহেদ মিয়া (৩৯) একই গ্রামের মধু মিয়ার ছেলে। ‎

সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রুবায়েত ইসলাম জানান, প্রতারক মামুন ও ওয়াহেদ দীর্ঘদিন থেকে সরকারের বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীসহ বিভিন্ন সামাজিক সুবিধাভোগীর মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ উপার্জন করে আসছিল। ‎পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন