প্রকাশের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫ । ৪:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

গোবিন্দগঞ্জে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু !

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাহাদত হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে গোবিন্দগঞ্জ পৌর শহরের গোরস্থানপাড়ার বাসিন্দা মাসুদ হোসেনের পুত্র এবং গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বুধবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে বন্ধুদের সাথে গোসল করার সময় নিখোঁজ হয় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দীর্ঘ ৩০ মিনিট চেষ্টা চালিয়ে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন