প্রকাশের সময়: বুধবার, ১৮ জুন, ২০২৫ । ১১:০৯ এএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

লংগদুতে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক, লংগদুঃ

পাহাড়ি জেলা রাঙ্গামাটির লংগদুতে নানীর বাড়িতে যাওয়ার পথে ১৩ বছর বয়সী এক কিশোরীকে সেগুন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে স্থানীয় খলিল (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে ধর্ষণের এ ঘটনায় আসামিকে আটক করে পুলিশ। অভিযুক্ত খলিল উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ি রেংকায্যা এলাকার রুহুল আমিনের ছেলে।

ভিকটিমের স্বজনরা জানান, নানীর বাড়িতে যাওয়ার পথিমধ্যে খলিল কিশোরীকে পাশের সেগুন বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে এসে ভিকটিম তার মা বাবাকে ঘটনা জানালে লংগদু থানায় অভিযোগ করলে পুলিশ আসামীকে আটক করে।

লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে সাথে সাথে ধর্ষককে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন