প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ । ১:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে জেলা ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ জুন ২০২৫) বিকেলে জেলা সদরের কলাবাগানস্থ একটি বৈঠকখানা হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। তিনি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন এবং আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ানের সঞ্চালনায় ও সভাপতি আরিফুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, সুশিক্ষিত একটি প্রজন্মই পারে আগামীর বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন