প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫ । ২:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবীতে জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান ও উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের নেতৃত্বে এক বিশাল মিছিল গোবিন্দগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিম চার মাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাইবান্ধা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নুরুন নবী প্রধান উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, গোবিন্দগঞ্জবাসীর প্রাণের দাবী রংপুর ইপিজেড। ইপিজেড স্থাপনে প্রশাসনিক সকল প্রকার কাজ সম্পন্ন হলেও একটি স্বার্থান্বেষী মহলের কারণে আজও ইপিজেডের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়নি। গুটি কয়েক ভূমিদস্যুর কারণে ইপিজেড নির্মাণ দেরী হবে এটি গোবিন্দগঞ্জবাসী মেনে নেবে না।

তারা আরও বলেন, ইপিজেড বাস্তবায়ন হলে দুই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সেই সাথে গোবিন্দগঞ্জ উপজেলার অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। ব্যবসা বাণিজ্যের নুতন দিগন্ত শুরু হবে। তাই এসব সার্বিক সুবিধা থেকে বঞ্চিত করার কারো সুযোগ নেই। কেউ যদি ইপিজেড নির্মাণে অবৈধ বাঁধা সৃষ্টি করে তাহলে গোবিন্দগঞ্জবাসী তা প্রতিহত করবে। তারা অবিলম্বে গোবিন্দগঞ্জে ইপিজেডের নির্মাণ কাজ শুরু করার দাবি জানান। যারা অবৈধ ভাবে বাধা দেয়ার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনতে হবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন