প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ । ১:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে নৌপথে যাত্রী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি বৈঠক

অনলাইন ডেস্ক

 

মিকেল চাকমা, রাঙ্গামাটিঃ

রূপের রাণী রাঙামাটি পার্বত্য জেলায় নৌপথে যাত্রী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১লা জুলাই) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, “প্রতিটি বোট চালক যদি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাহলে রাঙামাটিতে আগত পর্যটকরা নিশ্চিন্তে, নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করতে পারবেন।” তিনি পর্যটকবাহী বোট চালকদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান, হাউজবোট মালিক সমিতির সভাপতি বাপ্পী তঞ্চঙ্গ্যা এবং বিভিন্ন ট্যুরিস্ট বোট মালিক সমিতির সদস্যবৃন্দ।

সভায় কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোট পরিচালনায় শৃঙ্খলা ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বোট পরিচালনায় নিরাপত্তা বিধি মেনে চলা, লাইফ জ্যাকেট ব্যবহার নিশ্চিতকরণ, নির্ধারিত রুট মেনে চলা এবং অতিরিক্ত যাত্রী বহন না করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাঙামাটিকে একটি নিরাপদ ও পর্যটকবান্ধব গন্তব্য হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন