প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ । ২:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

প্রিন্স এডওয়ার্ড মাংসাং, বিশেষ প্রতিবেদকঃ

টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ১১ জুলাই সকাল ১০ টায় মধুপুরের সাথী সিনেমা রোডের সবুজ স্বাধীন কমপ্লেক্সের প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি এস.এম আব্দুর রাজ্জাক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক উপদেষ্টা আ: হাই।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার নীতি নৈতিকতা, তথ্যের বিশ্বাসযোগ্যতা, ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় প্রেস ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের পেশাগত দায়িত্ব, উন্নয়ন এবং স্থানীয় সমস্যা গুলো তুলে ধরার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উপরও জোর দেওয়া হয়।

এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি – প্রিন্স এডওয়ার্ড মাংসাং, সাধারণ সম্পাদক – আবুল হোসেন আকাশ, রমজান আলী, সাংগঠনিক সম্পাদক রামচন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক আবুল হোসেন রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ সরকার, সম্মানীত সদস্য সাইফুল ইসলাম, মিজানুর মাসুদ, হাফিজুর রহমান, সিদুর ঘোষ রাজকুমার ও স্থানীয় সমাজকর্মীবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা সমাজের দর্পন, জাতির বিবেক যা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভা শেষে অংশগ্রহণকারীদের মিষ্টি বিতরণ ও ধন্যবাদ জানিয়ে সভাপতির সমাপ্তি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন