প্রকাশের সময়: সোমবার, ১৪ জুলাই, ২০২৫ । ২:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

অনলাইন ডেস্ক

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

‘ন্যায্য ও সম্ভাবনাময় পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা বিশ্ব জনসংখ্যা দিবস- ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লীলা চাকমার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আজগর আলী খান, ডা, দ্বীপায়ন দাশ গুপ্ত, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন খান সহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত কর্মচারী বৃন্দ।
আলোচনায় বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী-পুরুষের সমান অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ অগ্রগতি ধরে রাখতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে। দুইটি সন্তানের বেশী নয়।

আলোচনা সভার পর ইউনিয়ন পর্যায়ে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েক জন কর্মীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন