প্রকাশের সময়: শনিবার, ১৯ জুলাই, ২০২৫ । ১:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কাপ্তাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে ৬ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

 

রিপন মারমা, কাপ্তাইঃ

রাঙ্গামাটি কাপ্তাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে কাপ্তাই সদর বড়ইছড়ি বাজার এলাকায় বিভিন্ন তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত রাঙ্গামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন। এসময় মেয়াদবিহীন পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ এর ধারায় বড়ইছড়ি বাজার তুষার ষ্টোরকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রির অপরাধে বড়ইছড়ি বাজার অন্যান্য হোটেলকে ২ হাজার টাকা এবং ফার্মেসীতে সেম্পল এর ঔষধ পাওয়া যাওয়ায় বড়ইছড়ি বাজার সুমন ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ২ হাজার টাকা সহ সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াস এবং কাপ্তাই থানার পুলিশ একটি দল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন