প্রকাশের সময়: সোমবার, ২১ জুলাই, ২০২৫ । ৮:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলস্টোন দুর্ঘটনায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জঙ্গী বিমান দূর্ঘটনায় কবলে অগ্নিদগ্ধ বাঙালহালিয়ার সন্তান উক্য চিং মারমা

অনলাইন ডেস্ক

 

চাইথোয়াইমং মারমা, বিশেষ প্রতিবেদক:

ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রামের সন্তান অগ্নিদগ্ধ গুরুতর আহত উক্য চিং মারমা। বর্তমানে সে ঢাকা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে ঐ স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র। তার পিতা বাঙ্গালহালিয়া কলেজ পাড়া নিবাসী উসাইমং মারমা। তিনি রাজস্থলী উপজেলা আবাসিক উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষক হিসেবে কর্মরত।

বিমান বিধ্বস্তে গুরুতর আহত উক্য চিং বাবা উসাইমং মারমা জানিয়েছেন, আমার ছেলের জন্য সবাই দোয়া ও আর্শীবাদ প্রার্থণা করবেন। যাহাতে সুস্থ শরীর নিয়ে আমার ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পারি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে উক্য চিং মারমা এর মাসি নেলী মারমা। তিনি গণমাধ্যম কে জানান, তার অবস্থা ভালো নয়। তবে এখনো কি হবে তা বলা যাচ্ছেনা।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) বেলা সোয়া ১ টায় উত্তরায় ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হয়ে বহু লোক হতাহতের ঘটনা ঘটেছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন