প্রকাশের সময়: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ । ১:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার শোক 

অনলাইন ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা (বাতকস্) কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২৩ জুলাই) সংস্থাটির এক শোক বার্তায় এ শোক প্রকাশ করে। এতে বলা হয় – রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারাদেশের ন্যায় বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা (বাতকস্) কেন্দ্রীয় কমিটিও গভীরভাবে শোকাহত।

আমরা প্রয়াত সকলের পরলৌকিক  সদগতির মঙ্গল কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

শোকার্তে,

বাংলা তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন