প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫ । ২:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত শিক্ষার্থী উক্যছাই মারমা পরিবারের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ; এডভোকেট দীপেন দেওয়ান

অনলাইন ডেস্ক

 

উচ্চপ্রু মারমা, রাজস্থলী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাইলস্টোন ট্রাজেডিতে নি-হ-ত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার মেধাবী সন্তান উক্যছাইং মারমার পরিবারের পাশে সমবেদনা জানাতে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।

এসময় এডভোকেট দীপেন দেওয়ান শোকাহত পরিবারকে জানান, উক্যছাই মারমা মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ হয়েছে যে কারণে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমবেদনা জানানোর জন্য পাঠিয়েছেন। উনি বুঝতে পেরেছেন বাবার সন্তান হারানো কত যন্ত্রণা একমাত্র সন্তান হারানোর ক্ষতি কোনভাবেই পূরণ করা সম্ভব নয়। দুঃখ বেদনা নিয়ে মর্মান্তিক মৃত্যুতে বিএনপি পরিবার সবসময় নিহত শিক্ষার্থী পরিবারের পাশে থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন কলেজ পাড়ায় নিহত উক্যাচিং মারমা এর বাবার সাথে তারেক রহমানের নির্দেশে পাশে দাঁড়িয়েছেন। এসময় সফরসঙ্গী হিসেবে আসেন জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টুসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় তিনি শোকাহত পরিবারের মাঝে শান্তনা ও সমবেদনা জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, সাবেক সাধারণ সম্পাদক চথোয়াইপ্রু মারমা, সহ সভাপতি ছকির আহম্মদ, সহ সভাপতি সিদ্দিক মোল্লা, যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল, সাধারণ সম্পাদক উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে সহ রাজস্থলী ও কাপ্তাই উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন