প্রকাশের সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫ । ১২:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঘাটায় থানায় ঢুকে অস্ত্র লুট করতে না পেরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করা যুভকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

 

মানিক সাহা, গাইবান্ধা:

গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশ ঢুকে কর্মকর্তাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা অতঃপর পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে লাফ দেয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তার পকেট থেকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির কারিকারি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী প্রবেশপত্র দেখে নাম সাজু মিয়া বলে পরিচয় মেলে। তার পিতা দুলাল মিয়া ও মাতা রিক্তা বেগম।

পুলিশ জানায়, গতকাল রাত পৌনে এগারটার দিকে সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন নামে এক এএসআইকে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে চেষ্টা করে ওই যুবক। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আটকের চেষ্টা করলে দৌড়ে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুর ঝাপ দেয়। এসময় খোঁজাখুজির পর তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশ রাতভর পুকুরটি পাহাড়ায় রাখে। ১০ ঘন্টা পর শুক্রবার সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল যুবকের মরদেহ উদ্ধার করে।

সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, যুবক থানায় এক কর্মকর্তা ছুরিকাঘাত করে পালিয়ে পাশের এক পুকুরে ঝাপ দেয় এবং সাতার না জানার কারণে মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন