মিকেল চাকমা, নিজস্ব প্রতিবেদকঃ
গণঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তিতে বরকল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী ও আনন্দ মিশিল করা হয়েছে। মঙ্গলবার (৫ই আগষ্ট) বরকল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গনঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তি উপলক্ষে র্যালী ও আনন্দ মিশিল করা হয়।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ১নং সুবলং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র্যালী ও আনন্দ মিশিল করা হয়। সকালে বরকল বাজার থেকে শুরু করে উপজেলা পরিষদ পর্যন্ত এসে র্যালী ও আনন্দ মিশিল সমাপ্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আব্দুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: হানিফ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক