প্রকাশের সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ । ৫:১৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মারমা ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার কাউন্সিলে নবকমিটি সভাপতি সাজাই মং, সাধারণ সম্পাদক উথোয়াই মং, সাংগঠনিক সম্পাদক হলাসিংমং মারমা

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালি বেতবুনিয়াতে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নিজস্ব জাতিসত্ত্বার অস্তিত্ব লড়াইয়ে সামাজিক, সংস্কৃতি, শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন জোরদার করুন” এই স্লোগানকে সামনে রেখে শনিবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় ১নং বেতবুনিয়া মডেল ইউপি অডিটোরিয়াম এর রাঙ্গামাটি জেলা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা শাখার আহ্বায়ক কমিটি সদস্য সচিব উথোয়াইমং মারমা কাউন্সিলে আলোচনা সভায় সঞ্চালনায় করেন নব কমিটি দপ্তর সম্পাদক মংপাচিং মারমা, নব কমিটি সভাপতি সাজাই মং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্টাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছি

লেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সংগঠনের সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সহসভাপতি রাপ্রু মারমা, খাগড়াছড়ি জেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, রাঙ্গামাটি নানিয়াচর ৭৩নং মৌজা প্রধান মানুচিং চৌধুরী, মৌজা প্রধান নিউমং রোয়াজা, আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাচিং মারমা, খাগড়াছড়ি জেলা শাখা কমিটি মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সহ-সভাপতি উষাজাই মারমা, সহ-সাধারণ সম্পাদক অংগ্য মারমা, রাজস্থলী উপজেলা প্রতিনিধি সানুমং মারমা, মৌজা প্রধান মানুচিং চৌধুরী, মারমা মহিলা ঐক্য পরিষদ সভানেত্রী চাইঞা মারমা, উক্রাচিং মারমা, কাপ্তাই উপজেলা সদস্য হ্লাসুইমং মারমা, খাগড়াছড়ি জেলা শাখা কমিটি মারমা ছাত্র ঐক্য পরিষদ সভাপতি হ্লাপ্রু মারমা, সাধারণ সম্পাদক সুইচিংহ্লা চৌধুরীসহ উপজেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মারমা জনগোষ্ঠীর জনসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বক্তব্য বলেন, মারমা সম্প্রদায়’কে সরকার সকল ক্ষেত্রে বৈষম্য করে রেখেছে। আগামীতে বৈষম্য দূর করতে এবং সরকারের সকল সুয়োগ সুবিধা আদায়ের জন্য মারমা জাতির বসবাসরত তিন পার্বত্য জেলা সু-সংগঠিত হওয়ার আহ্বান করেন। তিনি আরো বলেন, রাঙ্গামাটি জেলা সংগঠনে কমিটি গঠন শেষে বান্দরবান জেলাও মারমা ঐক্য পরিষদ কমিটি গঠন করা হবে। তিন পার্বত্য জেলা মারমা সম্প্রদায়’কে এক ছাতার তলে নিয়ে এসে মারমা জাতিকে এগিয়ে যেতে সকলকে সম্মলিত ভাবে কাজ করতে হবে। তিন পার্বত্য জেলায় অন্যান্য সম্প্রদায়ের চেয়ে পিছিয়ে আছে মারমা জাতিসত্বা বলে ব্যক্ত করেন তিনি।

আলোচনা সভা শেষে রাঙ্গামাটি জেলা শাখা কমিটি বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর সাজাই মং মারমা সভাপতি, সাধারণ সম্পাদক উথোয়াই মং মারমা, সাংগঠনিক সম্পাদক হলাসিংমং মারমাসহ ১০১ বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করে নব কমিটি সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন