প্রকাশের সময়: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫ । ৯:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

দিঘীনালায় গরু আনতে গিয়ে ব্রজপাতে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

 

রুপম চাকমা, দিঘীনালাঃ

খাগড়াছড়ি দিঘীনালায় গরু আনতে গিয়ে যুবকের মৃত্যু হয়েছে আজ শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীঘিনালা কবাখালিতে এই ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম (২০) একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক ব্রজপাতের ঘটনা ঘটে। এসময় শরীফুল ইসলাম গুরতর আহত হয়। তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।

নিহত শরীফুল ইসলামর বাবা নজরুল ইসলাম জানান, আমরা একসাথে বাড়ি ফিরছিলাম। আমি ছেলের ১’শ গজ সামনে ছিলাম।  সে গরু নিয়ে পিছনে ছিলো। আমার সামনে ব্রজপাত হয়েছে। এরপর কিভাবে কি হলো আর বুঝতে পারি নাই। হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রঞ্জন বড়ুয়া রাজন বলেন, ব্রজপাতে  শরীফুল ইসলামের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন